আইসিসি পুরুষদের ওয়ানডে র্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে চতুর্থ স্থানে উঠে এসেছে পাকিস্তান।
রাওয়ালপিন্ডিতে চলমান ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বিপক্ষে দারুণ জয় পেয়েই র্যাঙ্কিংয়ে এই উন্নতি হয়েছে পাকিস্তানের।
বিজ্ঞাপন
বর্তমানে পাকিস্তানের রেটিং পয়েন্ট ১০৩। তিনে থাকা দক্ষিণ আফ্রিকার চেয়ে মাত্র ১ পয়েন্ট পিছিয়ে আছে তারা। অন্যদিকে, পাকিস্তানের উত্থানে এক ধাপ পিছিয়ে পাঁচে নেমে গেছে অস্ট্রেলিয়া।
ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ দুই অবস্থানে রয়েছে ভারত ও নিউজিল্যান্ড। শীর্ষে থাকা ভারতের রেটিং পয়েন্ট ১১৫ আর দুইয়ে নিউজিল্যান্ডের ১০৯।
বিজ্ঞাপন
সমান ৯৪ করে রেটিং পয়েন্ট নিয়ে যথাক্রমে ছয় আর সাত নম্বরে আছে ইংল্যান্ড আর শ্রীলঙ্কা। ৯২ রেটিং পয়েন্ট নিয়ে আফগানিস্তান আট নম্বরে। দশ পয়েন্ট কম (৮২) বাংলাদেশের, তারা আছে নয়ে।
এমএমআর
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
