“সংঘর্ষে ১৫-২০ জনের মতো আহত হয়েছে বলে শুনেছি, তবে পরিচয় জানতে পারিনি,” বলেন সরাইল থানার ওসি।
Published : 21 Oct 2026, 12:50 AM
Updated : 21 Oct 2026, 12:50 AM
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গরুর ঘাস কাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষে ‘১৫ থেকে ২০ জনের’ আহত হওয়ার তথ্য দিয়েছে পুলিশ।
বড্ডাপাড়া এলাকায় সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ সংঘর্ষ শুরু হয়, যা চলে ঘণ্টাব্যাপী। সংঘর্ষে দুপক্ষের লোকজনের হাতে টর্চ লাইট ছিল।
সরাইল থানার ওসি মঞ্জুর কাদের ভূইয়া রাত সাড়ে ১১টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গরুর ঘাস কাটা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
“এ ঘটনায় ১৫-২০ জনের মতো আহত হয়েছে বলে শুনেছি। তবে তাদের পরিচয় জানতে পারিনি। দুই পক্ষের মধ্যে এখনও উত্তেজনা আছে।”
ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে বলেও ওসি জানান।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার সকালে বড্ডাপাড়া এলাকার ইকিন আলীর ছেলে আলমগীর গ্রামের একটি জমি থেকে গরুর ঘাস কাটতে যান। সেখানে জাহের মিয়ার ছেলে ফারুক ও হুমায়ুনের সঙ্গে ঘাস কাটা নিয়ে বিবাদ শুরু হয়।
