কলমাকান্দা, নেত্রকোনা প্রতিনিধি:শরতের সুনীল আকাশ আর ঢাকের মায়াবী বাদ্যে সেজেছে শারদীয় দুর্গোৎসব। ধর্মীয় গণ্ডি পেরিয়ে এই উৎসব হয়ে উঠেছে সম্প্রীতি ও সৌহার্দ্যের মিলনমেলা।
এমন উৎসবমুখর পরিবেশে কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের ৬টি পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেছেন খারনৈ ইউনিয়ন যুবদলের সদস্য সচিব, চেয়ারম্যান পদপ্রার্থী ও মনোনয়ন প্রত্যাশী আনিসুর রহমান আনিছ।
গতকাল মঙ্গলবার দিনব্যাপী তিনি ইউনিয়নের ৬টি পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় তিনি প্রতিটি মণ্ডপে আর্থিক সহযোগিতা প্রদান করেন এবং পূজা যেন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় সেজন্য সার্বিক খোঁজখবর নেন।
পরিদর্শনকালে আনিসুর রহমান আনিছ বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের লক্ষ্য। খারনৈ ইউনিয়নের হাজার বছরের অসাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য এই উৎসবের মধ্য দিয়ে আরও সুদৃঢ় হবে।”
এ সময় তার সাথে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
The post কলমাকান্দায় ৬ পূজামণ্ডপে চেয়ারম্যান প্রার্থী আনিছে’র শুভেচ্ছা বিনিময় appeared first on sokalerkhobor24.com.
