দেশীয় সাংস্কৃতিক সংসদ সিলেট অঞ্চলের উদ্যোগে শুক্রবার নগরীর একটি হলে দিনব্যাপী কালচারাল লিডারশীপ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদ সিলেট অঞ্চলের প্রধান উপদেষ্টা এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন দেশীয় সাংস্কৃতিক সংসদের সভাপতি সাইফুল্লাহ মানছুর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদ সিলেট জেলার উপদেষ্টা মাওলানা হাবীবুর রহমান, ইসলামী চিন্তাবিদ মাওলানা আব্দুস সালাম আল মাদানী এবং দেশীয় সাংস্কৃতিক সংসদ সিলেট নগরের উপদেষ্টা ড. নুরুল ইসলাম বাবুল।
এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ কবি কালাম আজাদ, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সেক্রেটারি গল্পকার সেলিম আওয়াল, মুফাস্সির আহমদ ফয়েজী, কবি বাছিত ইবনে হাবিব, কবি নাজমুল আনসারী প্রমুখ।
দিনব্যাপী এই আয়োজনটি সিলেট অঞ্চলের পরিচালক মো. জাহিদুর রহমান চৌধুরীর সঞ্চালনায় এবং অঞ্চল তত্ত্বাবধায়ক আব্দুল্লাহ্ আল মাহমুদ এর তত্বাবধানে বাস্তবায়ন হয়। এছাড়াও সিলেট মহানগর, সিলেট জেলা, হবিগঞ্জ, সুনামগঞ্জ এবং মৌলভীবাজার জেলার শিল্পীবৃন্দের পরিবেশনায় মনোজ্ঞ ইসলামী সঙ্গীত পরিবেশিত হয়। বিজ্ঞপ্তি
