‘দ্য কস্ট অব ক্যাশ স্টাডি ইন বাংলাদেশ’ শীর্ষক গবেষণায় নগদ ও ডিজিটাল লেনদেনের ব্যয়ের তুলনামূলক চিত্র উঠে এসেছে। গবেষণা অনুযায়ী, নগদ লেনদেনের কারণে ব্যাংকগুলোর বছরে প্রায় ৩৬ হাজার ৮০০ কোটি টাকা ব্যয় হয়। নগদ অর্থ ব্যবস্থাপনায় বাংলাদেশ ব্যাংকের ব্যয় প্রায় ৪০০ কোটি টাকা। দেশের মোট লেনদেনের ৮০ শতাংশের বেশি এখনো নগদে সম্পন্ন হয়।
