সংবাদ বিজ্ঞপ্তি · ১২ অক্টোবর, ২০২৬ ৮:৩২ অপরাহ্ন
পরিকল্পিতভাবে আধুনিক সিলেট নগরী গড়ে তুলতে বিএনপি বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
সোমবার সিলেট নগরীর ৩৪ নম্বর ওয়ার্ডের বাহুবল এলাকায় নির্মাণাধীন ড্রেন, কালভার্ট ও সড়কের উন্নয়নকাজের অগ্রগতি ও মান পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারদের সাথে কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে মান বজায় রেখে কাজ শেষ করার তাগিদ দেন।
সভায় ইমদাদ হোসেন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে পরিবর্তন এসেছে এবং বিএনপি সরকার উন্নয়নকাজ করছে। দলের নেতা তারেক রহমানের দর্শন ও বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের দিকনির্দেশনায় আধুনিক সিলেট নগরী গড়তে কাজ চলছে। তিনি আরও বলেন, নগরীর নাগরিকদের কষ্ট লাঘবে টেকসই অবকাঠামো নির্মাণ করা হচ্ছে এবং জলাবদ্ধতা নিরসন ও যোগাযোগব্যবস্থা নিশ্চিত করতে কাজের মানে কোনো আপস করা হবে না।
উন্নয়নকাজ পরিদর্শন ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শাহপরাণ থানা বিএনপির আহ্বায়ক আব্দুল মুমিন, ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছালেক আহমদ, সাধারণ সম্পাদক মো. মাসুদ আলী মাছুম এবং ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম আহমদসহ স্থানীয় ব্যক্তিরা।
গুগলে আমাদের খবর পেতে
