নতুন দিনের শুরু মানেই নতুন সম্ভাবনা, নতুন অনুভূতি এবং নতুন কিছু ঘটার ইঙ্গিত। গ্রহ-নক্ষত্রের অবস্থান মানুষের দৈনন্দিন জীবনে নানা ধরনের প্রভাব ফেলে বলে মনে করা হয়। তাই দিনটি কেমন যাবে- ভালোবাসা, কাজ, অর্থ কিংবা স্বাস্থ্যের দিক থেকে কী অপেক্ষা করছে- তা জানতে অনেকেই চোখ রাখেন রাশিফলে। চলুন জেনে নেওয়া যাক আজকের রাশিফল নিয়ে কী বলছেন জ্যোতিষী তীর্থঙ্কর তীর্থ।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
ব্যাংক-ব্যালান্স ফুলেফেঁপে উঠবে। বিদেশ গমনেচ্ছুদের বিদেশ গমনের পথ খুলবে। অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাব ঘুচবে। শূন্যপকেট পূর্ণ হয়ে উঠবে। দীর্ঘদিনের ধারকর্জ-ঋণমুক্তির পথ প্রশস্ত হবে। গৃহবাড়ি, ভূমি, সম্পত্তি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন পূরণ হবে।
আরও পড়ুন
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
নিত্যনতুন স্বপ্ন পূরণের সম্ভাবনা। ঝটকা উপার্জনের পথ খুলবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আসতে পারে। দুর্যোগের মেঘ কাটতে আরম্ভ করবে। পরিবারে ছোট্ট মুখের আগমন ঘটতে পারে। মামলা-মোকদ্দমা মীমাংসার দিকে ধাবিত হবে। প্রেমীযুগলের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
দাম্পত্য সুখ-শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবনসাথীর মতামতকে গুরুত্ব দিন। ব্যবসাবাণিজ্যে লোকসান গুনতে হবে। দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে। দুর্যোগের মেঘ আচ্ছন্ন থাকবে। সংকটকালে স্বজনরা দূরে থেকে মজা দেখবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
সফলতার চাবি হাতের মুঠোয় আসবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল হবে। শিক্ষার্থীরা বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, গরিমা দিয়ে জীবন গড়বে। বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
নিত্যনতুন বাণিজ্যিক স্বপ্ন পূরণ হবে। শিক্ষার্থীরা মৌজমস্তিতে কাটাবে। কর্ম, অর্থ, যশ, খ্যাতি, প্রতিপত্তি পূর্ণ রাজকীয় দিন উপভোগ করবেন। প্রেম, বন্ধুত্ব, বিনোদন শুভ। শত্রু ও বিরোধীপক্ষরা পরাস্ত হবে। লৌকিকতা পরিহার্য।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
পিতা-মাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। ভাগ্যলক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে। নিত্যনতুন প্ল্যানপ্রোগ্রাম বাস্তবায়িত হবে। মন ধর্ম ও পরোপকারের প্রতি আকৃষ্ট থাকবে। প্রেমীযুগলের প্রেম সমাজে স্বীকৃতি পাবে।
আরও পড়ুন>> ১৪ অক্টোবর: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ ও কন্যার আজকের রাশিফল
