
দুর্গা পূজার তৃতীয় দিনের ছুটিতে পর্যটকের পদচারনায় মুখর কুয়াকাটা। কুয়াকাটা () প্রতিনিধি
দু্র্গা পূজার তৃতীয় দিনের ছুটি এবং ২৩ ও ২৪ অক্টোবরের পর্যটন কার্নিভালকে কেন্দ্র করে পর্যটকদের পদচারনায় মুখরিত হয়ে উঠেছে পর্যটন কেন্দ্র কুয়াকাটা।
তিন নদীর মোহনা, লেম্বুর বন, শুটকি পল্লী, ঝাউ বাগান, গঙ্গামতি ও লাল কাকঁড়ার চর সহ সকল পর্যটন স্পটে রয়েছে পর্যটকদের বাড়তি উপস্থিতি।
আগত পর্যটকরা সৈকতের জিরো পয়েন্টে হৈ-হুল্লোড় ও সমুদ্রে সাতার কেটে আনন্দ উন্মাদনায় মেতেছেন। কেউ সৈকতের বেঞ্চিতে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছে। কেউবা আবার প্রিয়জনের হাতে হাত রেখে সৈকতের একপ্রান্ত থেকে অপর প্রান্ত ঘুরে বেড়াচ্ছেন।
এদিকে বুকিং রয়েছে কুয়াকাটার ৩ শতাধিক হোটেল মোটেলের শতভাগ কক্ষ। বিক্রি বাড়ায় স্বতি ফিরেছে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে।
কুয়াকাটা টুরিস্ট পুলিশ পরিদর্শক নাজমুল হাসান বলেন- আগতদের সার্বিক নিরাপত্তায় বিপুল সংখ্যক জেলা পুলিশ, থানা পুলিশ, নৌ-পুলিশ ও ট্যুরিষ্ট পুলিশ মোতায়েন রয়েছে। কার্নিভালের দুই দিনে ৩ লাখ পর্যটক আগমন হতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
