যশোরের রামনগর ইউনিয়নে তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে এবং মাদক থেকে দূরে রাখতে ফুটবল উপহার দেওয়া হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সিরাজসিঙ্গা উত্তরপাড়া এলাকার একদল তরুণের হাতে এ ফুটবল তুলে দেওয়া হয়।
‘খেলায় শক্তি, খেলায় বল, মাদক ছেড়ে মাঠে চল’—এই স্লোগানকে সামনে রেখে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষ থেকে ফুটবলটি উপহার দেওয়া হয়।
রামনগর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে পদপ্রত্যাশী মো. রাজু আহম্মেদের সৌজন্যে এ উদ্যোগ নেওয়া হয়।
তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং মাদকমুক্ত সমাজ গঠনের বার্তা ছড়িয়ে দেওয়াই এ উদ্যোগের উদ্দেশ্য বলে জানানো হয়েছে।
