ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে বাংলাদেশের শুরুটা হলো পয়েন্ট পাওয়ার তৃপ্তি নিয়ে।
ওয়েলসের সঙ্গে গোলশূন্য ড্র দিয়ে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যাল শুরু করেছে বাংলাদেশ। ছবি: বাফুফে
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
Published : 24 Oct 2026, 12:24 PM
Updated : 24 Oct 2026, 12:32 PM
শক্তি, ঐতিহ্যে এগিয়ে থাকা ওয়েলসকে আটকে দিলেন শ্রীনাথ-বায়েজিদরা। ফিফা অনুর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যাল বাংলাদেশ শুরু করল পয়েন্ট পাওয়ার তৃপ্তি নিয়ে।
আজারবাইজানের বাকুতে বাছাইয়ে ‘জি’ গ্রুপের ম্যাচে ওয়েলসের সাথে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ।
ফিফার উদ্যোগে এই প্রথম ১৯১টি দেশের অংশগ্রহণে হচ্ছে এই আসর। আটজনের দলের এই বিশেষ প্রতিযোগিতায় ৬৮ মিটার দৈর্ঘ্য ও ৪৮ মিটার প্রস্থের মাঠে হচ্ছে খেলাগুলো। ৪০ মিনিটের ম্যাচ, যা দুই অর্ধে।
‘জি’ গ্রুপে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ পর্তুগাল, ইন্দোনেশিয়া, ফিজি ও বুরুন্ডি। ২৫ ও ২৬ অক্টোবর এক দিনে দুটি করে ম্যাচ খেলতে হবে দলকে। সে হিসেবে রোববার বাংলাদেশ খেলতে পর্তুগাল ও ইন্দোনেশিয়ার বিপক্ষে।
