ছবির ক্যাপশন: .
আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা :
সারাদেশে একযোগে চলমান এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে ঢাকা মহানগরীর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ ফরিদা খানম।
মঙ্গলবার সকালে তিনি রাজধানীর ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল, লালমাটিয়া উচ্চ বালিকা বিদ্যালয়সহ ধানমন্ডি এলাকার কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এবার ঢাকা মহানগরীতে মোট ১২৭টি কেন্দ্রে এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
পরীক্ষার চতুর্থ দিনে কেন্দ্রগুলোর সার্বিক পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা ও শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন জেলা প্রশাসক। এ সময় তিনি প্রতিটি কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার নির্দেশনা দেন।
একই সঙ্গে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, সে লক্ষ্যে কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
