দেশবরেণ্য চিকিৎসাবিজ্ঞানী ও গবেষক অধ্যাপক ডা. মো. রিদওয়ানউর রহমানের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার সাতকানিয়ার কাঞ্চনায় অনুষ্ঠিত হচ্ছে বিশেষায়িত চিকিৎসা ক্যাম্প ও চক্ষু চিকিৎসা শিবির। সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত কাঞ্চনা গ্রামের আমিলাইষ কাঞ্চনা বঙ্গ চন্দ্র ঘোষ ইনস্টিটিউট (কাঞ্চনা হাইস্কুল) মাঠে এ স্বাস্থ্যসেবা কার্যক্রম চলবে।
প্রয়াত এই চিকিৎসকের পরিবারের উদ্যোগে আয়োজিত ক্যাম্পে ঢাকা ও চট্টগ্রামের খ্যাতিমান চিকিৎসক এবং তাঁর সহকর্মীরা অংশ নেবেন। ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে ওষুধ সরবরাহের পাশাপাশি রক্তের গ্রুপ ও রক্তের সুগার পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে।
চক্ষু চিকিৎসা শিবিরে ছানি রোগীদের পরীক্ষা করে বাছাই করা হবে। নির্বাচিত রোগীদের যাতায়াত, লেন্সসহ অস্ত্রোপচার, ওষুধ ও চশমা বিনামূল্যে দেওয়া হবে।
অধ্যাপক ডা. মো. রিদওয়ানউর রহমান ২০২৩ সালের ২৫ অক্টোবর ৬৫ বছর বয়সে মারা যান। মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে দেশে-বিদেশে পরিচিত এই চিকিৎসক ম্যালেরিয়া, কালাজ্বরসহ সংক্রামক রোগ নিয়ে গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করার পর তিনি কর্মজীবন শুরু করেন। পরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। অবসরের পর মৃত্যুর আগ পর্যন্ত ইউনিভার্সেল মেডিকেল কলেজ রিসার্চ সেন্টারের প্রধান গবেষক হিসেবে কাজ করেন।
চিকিৎসা ও গবেষণায় আন্তর্জাতিক পরিচিতি অর্জন করলেও নিজের শিকড়ের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল নিবিড়। শৈশবের স্মৃতিবিজড়িত কাঞ্চনায় ঈদের ছুটিতে ফিরে স্থানীয় হাটে বিনা মূল্যে রোগী দেখতেন তিনি। মানুষের প্রতি দায়বদ্ধতা ও মানবিক চিকিৎসাসেবার সেই চর্চাকে এগিয়ে নেওয়ার পাশাপাশি তাঁর গবেষণা ও কর্মজীবনের অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে প্রতিবছর এ স্মরণমূলক স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করা হয়।
মরহুমের পরিবারের পক্ষে তাঁর স্ত্রী অধ্যাপক ডা. রাশেদা সা
The post অধ্যাপক ডা. রিদওয়ানউর রহমানের স্মরণে শুক্রবার কাঞ্চনায় বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
