রোমান্টিক ও কমেডি গল্প নিয়ে নির্মিত হয়েছে বিশেষ টেলিফিল্ম ‘এভাবেও প্রেম আসে’। এটি প্রচারিত হতে যাচ্ছে চ্যানেল আইয়ের পর্দায়। আগামী শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৩টা ৫ মিনিটে টেলিফিল্মটি দেখতে পাবেন দর্শক।
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের প্রযোজনায় টেলিফিল্মটি পরিচালনা করেন সানজিদ খান প্রিন্স। পারভেজ ইমামের রচনায় নির্মিত এই টেলিফিল্মে অভিনয় করেছেন প্রান্তর দস্তিদার ও নুসরাত আফরীন ইউমনা।
তাদের সঙ্গে আরও অভিনয় করেছেন আজম খান, হারুন রশীদ বান্টি, সিয়াম নাসির, জাস মান্নাত, আনোয়ার হোসেন, শামস রেহমান ও শিশুশিল্পী আয়াতসহ আরো অনেকে।
রোমান্টিক গল্প ও হাস্যরসের মিশেলে নির্মিত ‘এভাবেও প্রেম আসে’ টেলিফিল্মটি দর্শকদের বিনোদন দেবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। পরিচালক সানজিদ খান প্রিন্স জানান, নানা সংকটের পৃথিবীতে মানুষকে প্রেম ও সম্প্রীতির মধ্যে দেখতে চান তিনি। সেই ভাবনা থেকেই নির্মাণ করেছেন ‘এভাবেও প্রেম আসে’।
