ড্রাগ ইন্টারন্যাশনালের কারখানায় আগুন, যোগ দিয়েছে সেনাবাহিনী
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০১:২৩ পিএম
ছবি: খবরের কাগজ
-->গাজীপুরের টঙ্গীর চেরাগআলীতে ড্রাগ ইন্টারন্যাশনালের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করছে। আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দিয়েছে সেনাবাহিনী।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে টঙ্গীর চেরাগআলী এলাকার বেক্সিমকো রোডে এ ঘটনা ঘটে।
ইউনিটগুলো হলো-টঙ্গী ফায়ার স্টেশনের ৩টি, উত্তরা ফায়ার স্টেশনের ৩টি, গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের ৪টি, মিরপুর থেকে একটি হ্যাজম্যাট (HAZMAT) টেন্ডার, কুর্মিটোলা ফায়ার স্টেশনের ৪টি, রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের ২টি এবং পূর্বাচল ফায়ার স্টেশনের ৩টি।
আরও পড়ুন
কী কারণে আগুন লেগেছে, সে সময় কারখানার ভেতরে কেউ অবস্থান করছিলেন কি না এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
রিফাত/
আরও পড়ুন
আরও পড়ুন
ড্রাগ ইন্টারন্যাশনালের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ২১ ইউনিট
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০১:০৯ পিএম
আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, ০১:৩৩ পিএম
ছবি: সংগৃহীত
-->গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি কারখানার কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গাজীপুর সদর ও রাজধানীর বিভিন্ন স্টেশন থেকে মোট ২১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুন নিয়ন্ত্রণে প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ শুরু করে। পরে গাজীপুর সদর ও রাজধানীর বিভিন্ন স্টেশন থেকে মোট ২১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
আরও পড়ুন
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের প্রধান বা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, বুধবার সকাল ১০টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয় ফায়ার সার্ভিসের ইউনিটগুলো। সকাল ১০টা ২৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে তারা।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় দুই কিলোমিটার। আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
আরও পড়ুন
পলাশ/রিফাত/
আরও পড়ুন
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১২:৫৩ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
-->নিরাপদ খাদ্য পরীক্ষার জন্য স্থাপিত ভ্রাম্যমাণ ল্যাব (মোবাইল ল্যাবরেটরি ভ্যান) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৪ অক্টোবর) সকালে সচিবালয়ে নিজ দপ্তরে প্রবেশের আগে ভ্রাম্যমাণ ল্যাব বা পরীক্ষাগারটি পরিদর্শন করেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরের নিচে রাখা ভ্রাম্যমাণ পরীক্ষাগারটির ভেতরে প্রবেশ করে খাদ্যের নমুনা সংগ্রহ ও পরীক্ষার প্রক্রিয়া দেখেন তিনি। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা পরীক্ষাগারটির কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন।
তারা প্রধানমন্ত্রীকে জানান, দেশের ৬৪টি জেলায় ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবে খাদ্যের নমুনা পরীক্ষা ও তদারকি কার্যক্রম জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে ভ্রাম্যমাণ পরীক্ষাগারের মাধ্যমে খাদ্য পরীক্ষার কার্যক্রম পরিচালিত হচ্ছে।
আরও পড়ুন
বর্তমানে দেশের আটটি মহানগর এলাকায় ভ্রাম্যমাণ পরীক্ষাগারের মাধ্যমে খাদ্যের নমুনা পরীক্ষা ও তদারকি করা হচ্ছে। পর্যায়ক্রমে দেশের ৬৪টি জেলায় এ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পৃথকভাবে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে।
চলতি ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের আওতায় ৭২টি ভ্রাম্যমাণ পরীক্ষাগার ভ্যান সংগ্রহের কার্যক্রম চলছে।
খাদ্য নিরাপত্তা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে ভ্রাম্যমাণ পরীক্ষাগারগুলোতে বিশেষ ব্যবস্থাও রয়েছে। ভ্যানের বাইরের দিকে স্থাপিত মনিটরে নিরাপদ খাদ্যবিষয়ক সচেতনতামূলক ভিডিও প্রচার করা হয়।
এ সময় খাদ্যমন্ত্রী আফরোজা খানম, সরকারদলীয় চিফ হুইপ নূরুল ইসলাম, খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, জনপ্রশাসন সচিব কামরুজ্জামান চৌধুরীসহ খাদ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিফাত/
আরও পড়ুন
এলপিজি ধর্মঘট প্রত্যাহার না করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১২:৫৩ পিএম
আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, ১২:৫৪ পিএম
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: ভিডিও থেকে নেওয়া
-->তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) অপারেটররা ধর্মঘট করলে তাদের বিরুদ্ধে সরকার আইনি ব্যবস্থা নেবে বলে সতর্ক করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ ইকবাল হাসান মাহমুদ।
বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে এলপিজি অপারেটরদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। সচিবালয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ ইকবাল হাসান মাহমুদ বলেন, এটা তো এসেন্সিয়াল আইটেম (নিত্যপণ্য)। তার একটা আইন আছে। ১৯৫৬ সালের একটা আইন করা হয়েছে।সেখানে এইসব জিনিস নিয়ে কোনো বার্গেইন করলে বিশেষ অবস্থা। তারা যদি ধর্মঘট উইথড্র না করে তাহলে সরকার আইনি ব্যবস্থা গ্রহণ করবে।
আরও পড়ুন
তিনি বলেন, তারা ধর্মঘট করে জিনিসের মূল্য বাড়াবে, এটা টলারেট করা হবে না। এটা একটা নির্বাচিত সরকার। জনগণের কাছ থেকে আস্থা নিয়ে আমরা সরকারের সাথে এসেছি, জনগণ আমাদের দায়িত্ব দিয়েছে। জনসাধারণ যাতে কোনো রকম অসুবিধার মধ্যে না পড়ে, সেই দিকে আমরা খেয়াল রাখবো।
ইকবাল হাসান মাহমুদ বলেন, আজকে বিশ্বে এই জ্বালানি খাতটা সাংঘাতিক একটা চ্যালেঞ্জের মধ্যে পড়েছে। যুদ্ধের কারণে পৃথিবীর সব জায়গায় জ্বালানি নিয়ে সংকটের মধ্য দিয়ে চলছে। দামের কোনো ঠিক-ঠিকানা নাই। দাম ওঠা-নামা করছে। এখন সোর্স একমাত্র আমেরিকায় বাকি আছে, এ ছাড়া আর কোনো সোর্স ঠিক নাই।
আরও পড়ুন
তিনি আরও বলেন, আমরা চেষ্টা করছি যে যেন ভোক্তা পর্যায়ে, সহনীয় পর্যায়ে মূল্য রাখা যায়, সেই সম্বন্ধে আলোচনা করছি। আমরা বিইআরসিকে বলে দিয়েছি, এই মুহূর্তে এরকম একটা অবস্থার মধ্যে যদি কেউ এই ধর্মঘট করার চেষ্টা করে এসেনশিয়াল কমোডিটি নিয়ে, আমাদের ১৯৫৬ সালের আইন আছে, আমরা সেই আইন প্রয়োগ করব। কথায় কথায় যে তারা ধর্মঘট করে জিনিসের মূল্য বাড়াবে, এটা টলারেট করা হবে না।
অন্তরা/
আরও পড়ুন
সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে যাত্রীরা
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১০:৫৯ এএম
আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, ১১:০০ এএম
ছবি: সংগৃহীত
-->হুতিদের হামলায় সৌদি আরবের বিমানবন্দরগুলোতে বিধিনিষেধের কারণে ঢাকা থেকে সৌদিগামী এখন পর্যন্ত ৮৬টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে মোট ১৩ হাজার ৪৯০ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন।
এসব ফ্লাইটের মধ্যে সরাসরি ফ্লাইট ৩৬টি এবং ট্রানজিট ফ্লাইট ৫০টি।
বুধবার (১৪ অক্টোবর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আরও পড়ুন
বেবিচকের সবশেষ তথ্যমতে, বাতিল হওয়া সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৪টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ৫টি এবং রিয়াদ এয়ারওয়েজের ৭টি ফ্লাইট রয়েছে।
অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগো এয়ারলাইনসের ২২টি, সালামএয়ারের ৪টি, ইজিপ্টএয়ারের ১টি, এমিরেটস এয়ারলাইনসের ১১টি, কাতার এয়ারওয়েজের ৬টি এবং ফ্লাইদুবাইয়ের ৬টি ফ্লাইট বাতিল হয়েছে।
আরও পড়ুন
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, সৌদি আরবে বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে দাম্মামগামী এবং ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে।
রিফাত/
