টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকাল সাড়ে ১০টা দিকে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আরও ৫টি ইউনিটকে খবর দেয়া হয়েছে। এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহীন আলম জানান, সকাল ১০টা ২৫মিনিটে ড্রাগ ইন্টারন্যাশনাল কারখানার চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়। মুর্হূতের মধ্যে আগুন ওষুধ তৈরির কাচামালের মধ্যে ছড়িয়ে পড়ে।
