সিংড়ায় গ্যাস ট্যাবলেট খেয়ে আবেজান বেগম (৬১) নামে এক বৃদ্ধা ও বিদ্যুৎস্পর্শে কমল সরকার (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাতে রামেক হাসপাতালে আবেজান মারা যান। তিনি ছোট বারইহাটি গ্রামের মোজাহার সরদারের স্ত্রী।
অন্যদিকে, শনিবার চৌগ্রাম ইউনিয়নের পাড়েরা গ্রামে বিদ্যুৎস্পর্শে মারা যান কমল। তিনি ওই গ্রামের মৃত গণেশ সরকারের ছেলে। ওসি রফিকুল ইসলাম বলেন, আবেজানের মরদেহ রামেক হাসপাতালের মর্গে ও অভিযোগ না থাকায় কমলের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।