ঠাকুরগাঁওয়ে অটোরিকশায় নির্ধারিত জায়গায় পৌঁছে দেওয়ার কথা বলে নির্জন স্থানে গিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে সুজন (২৫) নামে এক চালকের বিরুদ্ধে। জানা গেছে, বাসস্ট্যান্ড থেকে ওই তরুণীকে জগন্নাথপুর ইউনিয়নের সেগুনবাগানে নিয়ে ধর্ষণ করে অটোচালক সুজন। পরে তাকে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ওই অটোচালককে আটক করে। ওসি শাহজাহান আলী বলেন, গত শনিবার রাতে ধর্ষণের ঘটনা প্রাথমিকভাবে অটোচালক সুজন স্বীকার করেছে।