গাছের ডালপালা কাটা ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল থেকে টানা ৮ ঘণ্টা নাটোরের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
বুধবার (১৪ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গাছের ডালপালা কাটা ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ২নং ফিডারের আওতাধীন আগ্রান, পারকোল এলাকার গ্রামগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে বাস্তব কাজের পরিস্থিতি অনুযায়ী এ সময়ের কিছুটা কম-বেশি হতে পারে।
সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
সংশ্লিষ্ট সংবাদ: বিদ্যুৎ
১০ অক্টোবর ২০২৬
১৮ সেপ্টেম্বর ২০২৬
১৮ সেপ্টেম্বর ২০২৬
