রাজধানীতে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি (এমআরইউ) ও ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের মধ্যে করপোরেট স্বাস্থ্যসেবা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় এমআরইউর সদস্য, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের নির্ধারিত পরিবারের সদস্যরা হাসপাতালটির বিভিন্ন চিকিৎসা ও স্বাস্থ্যসেবায় বিশেষ ছাড় পাবেন।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টায় রাজধানীর মগবাজারে হাসপাতালটির সেমিনার কক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
মাল্টিমিডিয়া সাংবাদিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং চিকিৎসা আরও সহজলভ্য ও সাশ্রয়ী করার লক্ষ্যে এ উদ্যোগ নিয়েছে এমআরইউ। চুক্তি অনুযায়ী, সংগঠনটির সদস্যদের পাশাপাশি তাদের পিতা-মাতা, স্বামী বা স্ত্রী এবং সন্তানরাও নির্ধারিত শর্তে এ সুবিধা পাবেন।
চুক্তিতে এমআরইউর পক্ষে স্বাক্ষর করেন সংগঠনটির সভাপতি শাহরিয়ার নাঈম ও সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দীন। অন্যদিকে, ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের পক্ষে স্বাক্ষর করেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন, সহকারী মহাব্যবস্থাপক মুহা. হাফিজুর রহমান এবং সহকারী ব্যবস্থাপক (বিপণন ও মিডিয়া ইনচার্জ) এইচ এম দুলাল।
অনুষ্ঠানে এমআরইউর সহসভাপতি ইসলাম উদ্দিন, দপ্তর সম্পাদক ইয়াছিন আরাফাত, কার্যনির্বাহী সদস্য আবুল খায়ের (বৈশাখী টিভি) ও শিমুল হাওলাদার (গ্লোবাল টিভি) উপস্থিত ছিলেন। এ ছাড়া সংগঠনটির সদস্য হেদায়েতুল্লাহ তুর্কী, মেহেদি হাসান বাপ্পি (দেশ টিভি), ইমরান (নাগরিক টিভি), আতিয়ার রহমান (দেশ টিভি), ইসা (মোহনা টিভি), রনি (নিরপেক্ষ)সহ অন্যান্য সদস্য অনুষ্ঠানে অংশ নেন।
যে আই
