গাজীপুরের টঙ্গীতে একটি ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। এ ছাড়া আশপাশের আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।
আজ বুধবার সকাল ১০টার দিকে নগরীর টঙ্গীর চেরাগ আলী এলাকার বেক্সিমকো রোডে অবস্থিত ড্রাগ ইন্টারন্যাশনাল নামে কারখানায় অগ্নিকাণ্ড ঘটে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. সাইদুল আলম চৌধুরী গণমাধ্যমকে বলেন, আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে টঙ্গী ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পাশাপাশি আশপাশের আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।
