এপ্রিল-সেপ্টেম্বর অর্ধবর্ষে জাপানের বাণিজ্য ঘাটতি প্রায় দ্বিগুণ হয়েছে
মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে, প্রধানত জ্বালানি খরচ বৃদ্ধি পাওয়ায় চলতি অর্থবছরের প্রথমার্ধে জাপানের বাণিজ্য ঘাটতি গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে দেখা যায় যে এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ঘাটতির পরিমাণ ছিল ২.৮ ট্রিলিয়ন ইয়েনের কিছু বেশি, বা ১৭.৮ বিলিয়ন ডলার।
এই বাণিজ্য ঘাটতি দেখা দিয়েছে দেশের রপ্তানি রেকর্ড ৬৩.৪ ট্রিলিয়ন ইয়েন বা ৪০১ বিলিয়ন ডলারে পৌঁছানো সত্ত্বেও, যা আগের বছরের তুলনায় ছিল ১৮ শতাংশ বেশি।
চীনে সেমিকন্ডাক্টর ও অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রাংশের চালান বেড়েছে, সেইসাথে যুক্তরাষ্ট্রে মোটরগাড়ির রপ্তানিও বেড়েছে।
তবে, আমদানিও ২০ শতাংশ বেড়ে রেকর্ড ৬৬.২ ট্রিলিয়ন ইয়েনে পৌঁছেছে, যার ফলে রপ্তানির এই বৃদ্ধি ম্লান হয়ে গেছে।
জ্বালানির উচ্চমূল্যের পাশাপাশি, দুর্বল ইয়েনের কারণে আমদানি খরচ বেড়ে গিয়েছিল।