মোঃ জয়নাল আবেদীন টুক্কু,নাইক্ষ্যংছড়ি,উপজেলা প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ঘুমধুম সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় কক্সবাজার ৩৪ বিজিবি এর অধীনস্থ ঘুমধুম বিওপির বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-৩৩ থেকে আনুমানিক ২ দশমিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে টিভি টাওয়ার পোস্ট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় এ-সব ইয়াবা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধার করা ইয়াবার ঘটনায় মামলা দায়ের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ৩৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে কক্সবাজার ব্যাটালিয়নের অভিযান অব্যাহত রয়েছে।
The post নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার appeared first on sokalerkhobor24.com.
