সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম কাদিরের ব্যক্তিগত অর্থায়ন ও আয়োজনে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) রাতে জয়পুরহাট প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম কাদির বলেন, “শারদীয় দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, এটি আমাদের সম্প্রীতির উৎসব। উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই আমার এই ক্ষুদ্র প্রয়াস। সমাজের প্রতিটি ক্ষেত্রে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা বজায় রাখা আমাদের দায়িত্ব।”
তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন অটুট রাখতে সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন। উৎসবের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার মধ্য দিয়েই সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জয়পুরহাট প্রেসক্লাবের সদস্য রতন কুমার খাঁ ও সুজন কুমার মণ্ডল। এ সময় জয়পুরহাট প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের হাতে শারদীয় দুর্গোৎসবের উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতে ইতিবাচক ভূমিকা রাখবে।
The post জয়পুরহাট প্রেসক্লাবে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ appeared first on ভোরের চেতনা.
