ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) তেজগাঁও বিভাগের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৬০ জনকে গ্রেপ্তার করেছে।
ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, শনিবার (১০ অক্টোবর) বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারদের মধ্যে মোহাম্মদপুর থানা পুলিশ ২০ জন, তেজগাঁও থানা পুলিশ ১৮ জন, হাতিরঝিল থানা পুলিশ ৯ জন, শেরেবাংলা নগর থানা পুলিশ ৬ জন, আদাবর থানা পুলিশ ৫ জন এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ ২ জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন- মোছা. মারুফা আক্তার (২৫), মোছা. ইয়াসমিন বেগম (২৬), মো. আল আমিন (২৩), মো. শাওন (২২), মো. শামীম খান (২৮), মো. মিন্টু (২৬), মো. মাহাদি হাসান (২৪), মো. বিল্লাল (৪২), মো. ওলিল (২৫), মো. রুবেল (৩১), মো. হেলাল (২৩), মো. রাকিব (২৫), মো. শামসুদ্দিন ওরফে মুন্না (২৮), আজিজুল ইসলাম আশিক (২৫), মো. শামীম মিয়া ওরফে পিরু (৩০), মো. আকাশ আহম্মেদ সামির ওরফে আব্দুল্লাহ (২৫), মো. শাখাওয়াত হোসেন (৪৯), মো. নূর নবী (৩০), মো. ফরহাদ মল্লিক (২৬), জাহিদুল ইসলাম (৩০), মো. আব্দুল্লাহ আল আজিজ (২১), মো. সাগর (১৯), শহিদুল ইসলাম (৩৯), সুনিল চন্দ্র ওরফে সাগর (৩৫), মো. রিপন তালুকদার (৫৩), ইয়াসিন আরাফাত (২৬), মো. শহিদুল ইসলাম ওরফে সোহেল, মো. দিগন্ত, মো. নিজাম (৩৩), মো. আসিফ (৩১), মো. আক্তার হোসেন কালু (৪৫), মো. সালাম (২৫), মো. রাব্বি (২৫), মমিনুল ইসলাম ছেমমিন (২০), মো. নুরুল ইসলাম (৫০), মো. আকাশ দেওয়ান (২৮), ইসমাইল মাল (২৮), মো. আ. মালেক শেখ (৪৪), মো. টিপু সুলতান (২৮), তাসিন জাকারিয়া (২০), রানা (৩৭), মো. মিলন (৩৯), মো. শুভ (১৯), আকাশ (২০), মো. সজল (২১), শাওন হোসেন, মো. সোহেল ইসলাম (২৮), মো. মহসিন (২১), মো. আল আমিন (৩৫), মো. সুমন (২৩), মো. হাসান (২০), শাহজাহান (৪০), মো. দেলোয়ার হোসেন (৩৮), রাসেল (৩৪), মো. শাহিন (২০), মো. ইমাম হোসেন এবং আইনের সহিত সংঘাতে জড়িত ৪ জন শিশু।
গ্রেপ্তারদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রিফাত/
