হবিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক হত্যা মামলার আসামিদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে জেলা ও দায়রা জজ আদালতের সামনে এ কর্মসূচিতে বক্তব্য দেন আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন শাহিন, প্রেসক্লাবের সাবেক সভাপতি সোয়েব চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক জিয়াউল হাসান, নিহত বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার ছেলে ব্যারিস্টার জাকারিয়া রকি, এটিএন বাংলার আব্দুল হালিম, সাবেক কাউন্সিলর সুলতান সালাউদ্দিন টিটু, বীর মুক্তিযোদ্ধা পাঠান বাবুল, রাজনগর এলাকার মোহাম্মদ আলাউদ্দিন, আব্দুল মোতালিব মমরাজ, পৌর বিএনপির নেতা মোহাম্মদ হারুন মিয়া, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাবেক সভাপতি নুরুল হক টিপু।