সিংগাইরে সবুজ মোল্লা (২৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার মোসলেমাবাদ গ্রামে কড়ইগাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তার মৃত্যু আত্মহত্যা নাকি হত্যাকা-, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। নিহত সবুজ ওই গ্রামের শিকিম মোল্লার ছেলে ও এক সন্তানের জনক। জানা যায়, মঙ্গলবার রাতে মোসলেমাবাদ স্ট্যান্ডে যাওয়ার কথা বলে বের হয়ে তিনি আর বাড়ি ফেরেননি। বুধবার কৃষিকাজের জন্য মাঠে যাওয়ার পথে স্থানীয়রা কড়ইগাছে তার মরদেহ ঝুলতে দেখে থানায় খবর দেয়। সবুজের বাবা জানান, এক ব্যক্তির সঙ্গে আর্থিক লেনদেন ছিল। এদিকে স্থানীয়দের দাবি, সবুজ মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। ওসি মাজহারুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সবুজ আত্মহত্যা করেছেন।