
পোরশায় মাদক নির্মূলের অঙ্গিকার পুলিশ সুপারের
নওগাঁ জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, যেভাবে রোড ডাকাতি নির্মূল করেছি, সেভাবেই মাদক নির্মূল করতে করবো। আর এ উপজেলায় মাদকমুক্ত সমাজ গড়তে এলাকাবাসীকে সহযোগিতা করতে হবে। মাদক প্রতিরোধে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
শুক্রবার বিকেল ৫টায় উপজেলার নিতপুর কালাইবাড়ী মহিলা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে পোরশা থানা পুলিশ ও স্থানীয় জনগণের আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলি বলেন তিনি।
এসময় তিনি মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং মাদক প্রতিরোধে পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগের ওপর গুরাত্বারোপ করেন।
পোরশা থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম ও সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার অরূপ রতন সরকার। অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম গামা, বিএনপি নেতা আব্দুল গণিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
