নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংক এশিয়া পিএলসি। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি ইউনিট প্রধান, ট্রানজ্যাকশন ব্যাংকিং পদে জনবল নিয়োগ দেবে। গত বুধবার (১৪ অক্টোবর) থেকে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
পদের নাম
ইউনিট প্রধান, ট্রানজ্যাকশন ব্যাংকিং
পদসংখ্যা
নির্ধারিত নয়।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। ট্রানজ্যাকশন ব্যাংকিং, ক্যাশ ম্যানেজমেন্ট বা করপোরেট লায়াবিলিটি (corporate liability) সংক্রান্ত কাজে দক্ষতা থাকতে হবে। নারী-পুরুষ (উভয়) প্রার্থী আবেদন করতে পারবেন।
অভিজ্ঞতা
কমপক্ষে ১২ বছর।
কর্মক্ষেত্র
অফিসে।
বয়সসীমা
উল্লেখ নেই।
কর্মস্থল
যেকোনো জায়গায়।
বেতন
আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা
ব্যাংকের নীতিমালা অনুযায়ী।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়
২৫ অক্টোবর ২০২৬;
সংশ্লিষ্ট সংবাদ: চাকরি চাই
১৪ অক্টোবর ২০২৬
১৩ অক্টোবর ২০২৬
১৩ অক্টোবর ২০২৬
