ঝালকাঠিতে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর বিশেষ কার্যক্রম ‘কার্যকর সাক্ষরতা ও ব্যাবহারিক কর্মদক্ষতা প্রশিক্ষণ’ কোর্সের উদ্বোধন করা হয়েছে। এ কার্যক্রমে আবেদনকারী ১৩৫ জনের মধ্যে ৮০ জনকে প্রশিক্ষণের জন্য নির্বাচন করা হচ্ছে। প্রশিক্ষণের সব কার্যক্রম বিনা মূল্যে পরিচালিত হবে। জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিসি মমিন উদ্দিন। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির গাজী। উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নুরুল হুদা, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান এবং শহর সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা খান জসীম উদ্দীন।