আমার কাগজ প্রতিবেদক
রাজধানীর লালবাগে সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযানে নিষিদ্ধঘোষিত যুবলীগ নেতা আল আমিন হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল লালবাগ থানাধীন নবাবগঞ্জ রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করে লালবাগ থানা পুলিশ।
লালবাগের ২৩ নং ওয়ার্ড নবাবগঞ্জ পার্ক মদনা ক্ষেত হোসেন উদ্দিন খান ২য় লেনের বাসিন্দা মোঃ বাবুল হোসেন ছেলে।
আল আমিন হোসেন ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর মোঃ হুমায়ুনের সহযোগী এবং ২৩ নং ওয়ার্ড যুবলীগের সাবেক সদস্য ও বর্তমান সদস্য সচিব পদ প্রার্থী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত মামলার সন্দিগ্ধ আসামী মোঃ আল আমিন হোসেন (২৪)কে লালবাগ থানাধীন নবাবগঞ্জ রোড এলাকায় অবস্থান করছেন। প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাই করে লালবাগ থানা পুলিশের একটি দল রাত অনুমান ২২.১০টার দিকে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে তাকে আটক করে থানায় নিয়ে আসে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে উপরোক্ত রাজনৈতিক পদবীতে থাকার বিষয়টি স্বীকার করে।
গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
