
চাঁদপুরে ইয়াবা সেবনে মাতলামি কারাদণ্ড ও জরিমানা
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে ইয়াবা সেবন করে মাতলামি করার অভিযোগে মহসিন ভূঁইয়া (৪৮) নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁকে ৪ হাজার ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।গতকাল সোমবার ১২ অক্টোবর বিকেলে চাঁদপুর শহরের যমুনা রোডের ক্লাবের সামনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয় ও জেলা প্রশাসন অভিযান চালিয়ে ইয়াবা সেবন করে মাতলামি করা অবস্থায় ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে । পরে ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন সহকারি কমিশনার ( ভূমি ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা | দণ্ডপ্রাপ্ত মহসিন ভূঁইয়া চাঁদপুর সদর উপজেলার মধ্য তরপুরচণ্ডী এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত আলেক ভূঁইয়া এবং মাতার নাম মৃত হাসিনা বেগম। অভিযানে প্রসিকিউশন পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মু. মিজানুর রহমান।
ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি
