এর বাইরে ফর্টিস ৩ ম্যাচে ৭ পয়েন্ট, বসুন্ধরা কিংস ৩ ম্যাচে ৭ পয়েন্ট ও আবাহনী ৩ ম্যাচে ৭ পয়েন্ট পেয়েছে। সিটি ক্লাব এক ম্যাচ বেশি খেলে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে। আবাহনী ও বসুন্ধরা কিংস নিজেদের প্রথম ম্যাচেই ড্র করে।
ঘরোয়া ফুটবলের শীর্ষ প্রতিযোগিতা বাংলাদেশ ফুটবল লিগে টানা তিন ম্যাচ জিতে শীর্ষস্থান ধরে রেখেছিল বাংলাদেশ পুলিশ এফসি। দলটি টানা তিন জয়ের পর গতকাল আরামবাগ ক্রীড়াচক্রের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে। এ ড্রয়ের পরও শীর্ষস্থান ধরে রেখেছে দলটি।
গতকাল ময়মনসিংহে আরেক ম্যাচে চট্টগ্রাম সিটি এফসিকে ৩-১ গোলে হারিয়েছে ঘরোয়া ফুটবলের পরাশক্তি আবাহনী লিমিটেড। চলতি মিশনে এটা তিন ম্যাচে তাদের দ্বিতীয় জয়। এছাড়া ২-২ গোলে ড্র করেছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি ও ব্রাদার্স ইউনিয়ন।
এ মৌসুমে গতকাল ছাড়া প্রায় প্রতি রাউন্ডেই দেখা যায় গোলবন্যা। গত ৯ অক্টোবর ৭-০ গোলে জেতা বসুন্ধরা কিংসকে গত শুক্রবার ছাড়িয়ে যায় পুলিশ এফসি। তারা নিজেদের হোম ভেন্যু গাজীপুর শহীদ বরকত স্টেডিয়ামে ফকিরেরপুল ইয়াংমেনস ক্লাবকে ৮-০ গোলের বিশাল ব্যবধানে হারায়। একই দিন মোহামেডান স্পোর্টিং ক্লাব ৬-০ গোলে হারায় আরামবাগকে। ফলে একদিনে দুই ম্যাচে হয় ১৪ গোল!
গতকালের আগ পর্যন্ত নজর কাড়ে পুলিশ এফসি। দলটির হয়ে এবারের লিগ মাতাচ্ছেন সেনেগালের ফরওয়ার্ড মোহাম্মদ রাসুল বা। ফকিরেরপুলের বিপক্ষে তিনি হ্যাটট্রিক করেন। এ ম্যাচে জোড়া গোল করেন এমএস বাবলু। গোল পাচ্ছেন রাব্বি হোসেন রাহুল, আরমান ফয়সাল আকাশ ও মানিক মোল্লা। সব মিলিয়ে দারুণ সময় পার করছিল আসিফুজ্জামানের দল। যদিও গতকাল আরামবাগের সঙ্গে ড্র করে বসে তারা, যা চলতি আসরে প্রথম।
প্রথম তিন রাউন্ডের তিনটিতেই জয় পায় পুলিশ। গতকাল পর্যন্ত শতভাগ জয় ছিল কেবল পুলিশ ও মোহামেডানের। উভয় দলের সমান তিনটি করে জয় ছিল। গতকাল পুলিশ ড্র করে মোহামেডানকে সুবিধা করে দিল। এখন নিজেদের পরের ম্যাচে জিতলেই তারা উঠে যাবে শীর্ষস্থানে। ২৪ অক্টোবর পরের ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্সের মুখোমুখি হবে মোহামেডান।
এর বাইরে ফর্টিস ৩ ম্যাচে ৭ পয়েন্ট, বসুন্ধরা কিংস ৩ ম্যাচে ৭ পয়েন্ট ও আবাহনী ৩ ম্যাচে ৭ পয়েন্ট পেয়েছে। সিটি ক্লাব এক ম্যাচ বেশি খেলে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে। আবাহনী ও বসুন্ধরা কিংস নিজেদের প্রথম ম্যাচেই ড্র করে।
নতুন মৌসুমে দুর্দান্ত খেলা পুলিশ লিগের প্রথম তিন ম্যাচে করে ১২ গোল। পুলিশের গোলবন্যা থামিয়েছে আরামবাগ। গতকালের আগ পর্যন্ত গোলবার অক্ষত রাখতে সমর্থ হয় তারা। রহমতগঞ্জের বিপক্ষে ১-০ ও চট্টগ্রাম সিটির বিপক্ষে ৩-০ গোলে জেতার পর ফকিরেরপুল ইয়াংমেনস ক্লাবের বিপক্ষে তারা জিতেছে ৮-০ গোলে।
এদিকে আরামবাগ ক্রীড়া সংঘকে ৬-০ গোলে হারানোর পর শুক্রবার মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে পিডব্লিউডিকে ২-০ গোলে হারিয়েছে মোহামেডান। দ্বিতীয়ার্ধে দলের হয়ে গোল দুটি গোল করেন সোলেমান দিয়াবাতে ও মিনহাজ রাকিব।
শুক্রবার গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে সিটি ক্লাবকে ৩-০ গোলে হারায় বসুন্ধরা কিংস। প্রথমার্ধে একাধিক সুযোগ মিসের পর ছয়বারের লিগ চ্যাম্পিয়নরা চেনা রূপে ফেরে বিরতির পর। গোল করেন রবসন রবিনিও, এমেকা ওজবুগ ও কাজেম শাহ কিরমানি। পূর্ণ ৩ পয়েন্ট নিশ্চিত করে বায়েজিদ আলম জোবায়ের নিপুর দল।
লিগে প্রথম ম্যাচে আরামবাগের বিপক্ষে ১-১ গোলে ড্রয়ে শুরু করে ঘরোয়া ফুটবলের পরাশক্তি হয়ে ওঠা বসুন্ধরা কিংস। পরের ম্যাচে তলানির দল ঢাকা ওয়ান্ডারার্সকে ৭-০ গোলে হারিয়ে জয়ে ফেরে ‘রেড’রা। এরপর সিটি ক্লাবকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখে লিগে ছয়বার, ফেডারেশন কাপে পাঁচবার, স্বাধীনতা কাপে তিনবারের চ্যাম্পিয়নরা। শেষ দুই ম্যাচে ১০ গোলের বিপরীতে একটি গোলও হজম করেনি কিংস।
এ জয়ে সিটি ক্লাবকে টপকে পয়েন্ট টেবিলের চারে উঠে যায় বসুন্ধরা কিংস। তাদের সমান ৭ পয়েন্ট নিয়ে পাঁচে সিটি, যারা খেলেছে ৪ ম্যাচ। শুক্রবার দিনের অন্য ম্যাচে পিডব্লিউডিকে ২-০ গোলে হারানো মোহামেডান তিন ম্যাচে শতভাগ জয়ে ৯ পয়েন্ট নিয়ে উঠে যায় টেবিলের দুইয়ে। এখন তাদের শীর্ষে ওঠার হাতছানি। গতকাল আবাহনী নিজেদের ম্যাচ জিতে সিটি ক্লাবকে আরেক ধাপ নিচে নামিয়ে ষষ্ঠ স্থানে উঠেছে।
