বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) নিয়ন্ত্রণাধীন দেশের বিভিন্ন স্থানে অবস্থিত কারখানা ও প্রতিষ্ঠানে নবম ও দশম গ্রেডের বিভিন্ন পদে মোট ২৭৪ জন কর্মকর্তা নিয়োগ দেবে। এ চাকরিতে বাংলাদেশের স্থায়ী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে পদগুলোতে আবেদন করতে পারবেন। আবেদনের সুযোগ ১২ নভেম্বর ২০২৬ পর্যন্ত।
পদের বিবরণ, পদসংখ্যা ও বেতন স্কেল
১. নবম গ্রেড (বেতন স্কেল: ৪৪,০০০-১০৫,৯০০ টাকা)
-সহকারী ব্যবস্থাপক (প্রশাসন): ২২টি
-নিরাপত্তা কর্মকর্তা: ৩টি (সর্বোচ্চ বয়স ৩৮ বছর, অভিজ্ঞতা প্রয়োজন)
-হিসাব কর্মকর্তা/অর্থ কর্মকর্তা: ২৫টি
-সহকারী প্রোগ্রামার: ৩টি
-সহকারী ব্যবস্থাপক (ক্রয়)/সহকারী ব্যবস্থাপক (বিক্রয়): ১৫টি
আরো পড়ুন: ক্যারিয়ার গড়ুন ভেটেরিনারিতে
-সহকারী রসায়নবিদ ও সহকারী প্রকৌশলী (রসায়ন): ৬২টি
-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) ও কারিগরি কর্মকর্তা: ১৩টি
-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক): ১৮টি
-সহকারী প্রকৌশলী (পুর): ৩টি
২. দশম গ্রেড (বেতন স্কেল: ৩২,০০০-৭৭,৩০০ টাকা)
-সহকারী প্রশাসনিক কর্মকর্তা: ১২টি
-সহকারী নিরাপত্তা কর্মকর্তা: ১টি (সর্বোচ্চ বয়স ৩৮ বছর, অভিজ্ঞতা প্রয়োজন)
-সহকারী হিসাব কর্মকর্তা/সহকারী অর্থ কর্মকর্তা: ৩১টি
-সহকারী অপারেশন অফিসার: ৩টি
-সহকারী বাণিজ্যিক কর্মকর্তা: ১৯টি
-উপসহকারী রসায়নবিদ ও উপসহকারী প্রকৌশলী (রসায়ন): ৪১টি
-উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক): ৩টি
শিক্ষাগত যোগ্যতা ও প্রয়োজনীয় সিজিপিএ
-পদ অনুযায়ী স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং, স্নাতকোত্তর, স্নাতক (সম্মান), বিএসসি বা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। পদভেদে শিক্ষা জীবনের কোনো পর্যায়েই নির্ধারিত সিজিপিএ/জিপিএর নিচে থাকলে আবেদন গ্রহণ করা হবে না–
নবম গ্রেড
-সহকারী ব্যবস্থাপক (প্রশাসন), নিরাপত্তা কর্মকর্তা, হিসাব কর্মকর্তা/অর্থ কর্মকর্তা, সহকারী প্রোগ্রামার এবং সহকারী ব্যবস্থাপক (ক্রয়/বিক্রয়) পদের ক্ষেত্রে: শিক্ষাজীবনের কোনো পর্যায়ে সিজিপিএ ২.৭৫ (৪.০০ স্কেলে) এবং জিপিএ ৩.৫০ (৫.০০ স্কেলে)-এর নিচে গ্রহণযোগ্য হবে না।
-সহকারী রসায়নবিদ, সহকারী প্রকৌশলী (রসায়ন, বিদ্যুৎ, যান্ত্রিক, পুর) এবং কারিগরি কর্মকর্তা পদের ক্ষেত্রে: শিক্ষাজীবনের কোনো পর্যায়ে সিজিপিএ ৩.০০ (৪.০০ স্কেলে) এবং জিপিএ ৪.০০ (৫.০০ স্কেলে)-এর নিচে থাকা যাবে না।
দশম গ্রেড
এই গ্রেডের সব পদের (সহকারী প্রশাসনিক, সহকারী নিরাপত্তা, সহকারী হিসাব/অর্থ, সহকারী অপারেশন, সহকারী বাণিজ্যিক, উপসহকারী রসায়নবিদ ও উপসহকারী প্রকৌশলী) ক্ষেত্রে: শিক্ষাজীবনের কোনো পর্যায়ে সিজিপিএ ২.২৫ (৪.০০ স্কেলে) এবং জিপিএ ২.৭৫ (৫.০০ স্কেলে)-এর নিচে গ্রহণযোগ্য হবে না।
সুযোগ-সুবিধা ও শর্তাবলি
জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী নবম ও দশম গ্রেডের নির্ধারিত বেতন ও ভাতা দেওয়া হবে। একজন প্রার্থী নবম গ্রেডভুক্ত যেকোনো ১টি পদ এবং দশম গ্রেডভুক্ত যেকোনো ১টি পদসহ সর্বোচ্চ ২টি পদে আবেদন করতে পারবেন। চূড়ান্তভাবে নির্বাচিত ও নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের পোস্টিংকৃত কর্মস্থলে ন্যূনতম ৩ বছর চাকরি করতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে।
– প্রার্থীরা www.bcic.gov.bd অথবা http://bcic.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে পারবেন।
– সফলভাবে আবেদন জমা দেওয়ার পর প্রাপ্ত ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে ফি দিতে হবে।
– সাধারণ প্রার্থীদের জন্য সার্ভিস চার্জসহ পরীক্ষার ফি ২২৩ টাকা এবং অনগ্রসর প্রার্থীদের জন্য ৫৬ টাকা নির্ধারিত করা হয়েছে।
আবেদনের সময়সূচি
অনলাইনে আবেদন শুরু: ১৪ অক্টোবর ২০২৬, সকাল ১০টা।
আবেদনের শেষ তারিখ: ১২ নভেম্বর ২০২৬, বিকেল ৫টা।
তারেক/
-1792495155.jpg&w=1440&q=75)