
সরাইকেলা-খারসোয়ান জেলার পুলিশ
Published on
:
1 min read
ভেজ-রোল দেরিতে দেওয়া নিয়ে বিবাদের জেরে খুনের অভিযোগ। ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে এই ঘটনা ঘটেছে ঝাড়খণ্ডের সরাইকেলা-খারসোয়ান জেলার আদিত্যপুরের AIADA ভবনের কাছে। সেখানে দুর্গাপূজার মণ্ডপের কাছে একটি খাবারের দোকানে এই ঘটনায় মৃত্যু হয়েছে শেখর নামে এক যুবকের। ভেজ রোল দিতে দেরি হওয়ায় তিনি ওই অর্ডার বাতিল করে দেন। এই পরেই বিবাদের জেরে এই খুনের ঘটনা ঘটে। এই নিয়ে তদন্ত চলছে।
