জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান মারা গেছেন
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি, প্রবীণ সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ শফিকুর রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে রাজধানীর বনানীতে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
দীর্ঘ কর্মজীবনে সাংবাদিকতা ও রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন মুহাম্মদ শফিকুর রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে দৈনিক ইত্তেফাক-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে তার সাংবাদিকতা জীবনের সূচনা হয়। পরে যুক্তরাজ্য ও জাপানে সাংবাদিকতার ওপর উচ্চতর শিক্ষা গ্রহণ করেন তিনি।
জাতীয় প্রেসক্লাবের সভাপতি হিসেবে পরপর দুই মেয়াদে দায়িত্ব পালন করেন শফিকুর রহমান। ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি প্রেসক্লাবের নেতৃত্বে ছিলেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
