ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টারদা সূর্যসেন হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মুন্সি মুস্তাফিজুর রহমান ডাবলু এবং সাধারণ সম্পাদক হয়েছেন আসাদুজ্জামান পলাশ।
শনিবার (১৭ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের ডিইউএএ ফ্লোরে অনুষ্ঠিত সংগঠনটির সাধারণ সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে তারা নির্বাচিত হন।
সভায় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, সদস্যদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং আনন্দঘন পরিবেশে গেট-টুগেদার আয়োজনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত সদস্যদের মতামত ও সম্মতির ভিত্তিতে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। ভবিষ্যৎ কর্মপরিকল্পনার অংশ হিসেবে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যসচিব এ টি এম আব্দুল বারী ড্যানী আংশিক কমিটি ঘোষণা করেন।
নতুন কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন বশির আহমেদ খান। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. আব্দুল করিম সরকার। সাংগঠনিক সম্পাদক হয়েছেন কাফী আব্দুল্লাহ হাকিম সুমন এবং সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন এস এম আরিফুল ইসলাম।
এ ছাড়া কোষাধ্যক্ষ পদে মো. ফখরুল ইসলাম খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে রাজীব মিনা, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে আরিফ ঠাকুর এবং প্রচার সম্পাদক পদে মো. নজরুল ইসলাম রাসেল নির্বাচিত হয়েছেন।
এজেডআর/আরএফ
