
আর্জেন্তিনার মুখোমুখি উরুগুয়েছবি: X
Published on
:
1 min read
ভারতের বিরুদ্ধে ৬-১ গোলে দাপুটে জয় পেয়েছিল উরগুয়ে জাতীয় ফুটবল দল। এ বার কঠিন চ্যালেঞ্জের মুখে তারা। নভেম্বরে আর্জেন্তিনার বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে অংশ নেবে তারা। দুই দেশের ফুটবল ফেডারেশনের পক্ষ থেকেই নিশ্চিত করা হয়েছে এই খবর। বুয়েনস আইরেসে ১৩ নভেম্বর আয়োজিত হবে এই ম্যাচ। উল্লেখ্য, লিওনেল মেসির অবসরের পরে এটাই প্রথম ম্যাচ খেলতে নামছে আর্জেন্তিনা। তাই উরুগুয়ের মতো হেভিওয়েট দলের বিরুদ্ধে নীল-সাদা ব্রিগেডের পারফরম্যান্সে নজর থাকবে ফুটবলপ্রেমীদের।
