জামালপুরে ধর্ষণ মামলায় মুছা হুজুরের যাবজ্জীবন

প্রভাত সংবাদদাতা, জামালপুর: জামালপুরের দেওয়ানগঞ্জে মকতবে পড়তে যাওয়া এক কিশোরিকে ধর্ষণের দায়ে মুছা মিয়া ওরফে মুছা হুজুর নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।রোববার (২৫ অক্টোবর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় দেন।মুছা মিয়া (২৭) গাইবান্ধার ফুলছড়ি থানার হরিচন্ডি গ্রামের মো. মনিরুল ইসলামের ছেলে।২০২০ সালের ২৮ নভেম্বর দেওয়ানগঞ্জ উপজেলার একটি মসজিদে এ ঘটনা ঘটে। ওই সময় ভুক্তভোগী কিশোরির বয়স ছিল ১৫ বছর। সে মসজিদটিতে আরবি পড়তে যেত। অভিযুক্ত মুছা মিয়া সেখানে ইমামতি ও আরবি পড়াতেন।এজাহারে অভিযোগ করা হয়, অন্য শিক্ষার্থীদের ছুটি দিয়ে ভুক্তভোগীকে মসজিদে রেখে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করাতেন মুছা মিয়া। এ সুযোগে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। একইভাবে ১ ও ২ ডিসেম্বরও ধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়।পরে মেয়ের আচরণে পরিবর্তন দেখা দিলে তার মা ঘটনার বিষয়ে জানতে পারেন। এরপর ২০২০ সালের ৮ ডিসেম্বর তিনি দেওয়ানগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক বলেন, ‘অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামির উপস্থিতিতে আদালত এ রায় দিয়েছেন। রায়ে আমরা সন্তুষ্ট।
More News Of This Category

