Published on
:
2 min read
যতই ম্যাট ফিনিশ লিপস্টিক পরুন, খাওয়ার সময়ে একটু ঘাঁটবেই। অনেক সময়ে দু-তিন রকম লিপস্টিল মিশিয়ে ঠোঁট রাঙিয়ে নেন। তাই লিপস্টিক উঠে গেলে তা চট করে পরে নেওয়া যায় না। পুজোর সময়ে ঠাকুর দেখতে বেরিয়ে কিংবা বন্ধুদের সঙ্গে ডিনারে গেলে লিপস্টিক ঘাঁটতেই পারে। তখন কী করবেন? এই পরিস্থিতিতে যাতে না পড়তে হয়, তাই ঠোঁট রাঙিয়ে নিন এই ভাবে।
লিপস্টিক দীর্ঘস্থায়ী করার সহজ উপায়
১) লিপস্টিক পরার আগে ঠোঁট পরিষ্কার করা জরুরি। ঠোঁট স্ক্রাব করে নিন। লিপ স্ক্রাবার না থাকলে কপি বা চিনির সঙ্গে লেবুর রস বা মধু মিশিয়ে ঠোঁট স্ক্রাব করে নিতে পারেন।
২) ঠোঁটের উপর হালকা করে কনসিলার বা ফাউন্ডেশন লাগিয়ে নিন। লিপ প্রাইমারও পাওয়া যায়। সেগুলোও ব্যবহার করতে পারেন। এতে লিপস্টিক চট করে ঘাঁটে না এবং ঠোঁট উজ্জ্বল দেখায়।
৩) প্রথম লিপ লাইনার ব্যবহার করে ঠোঁটে এঁকে নিন। ঠোঁটের আউটলাইন এঁকে নিলে লিপস্টিক চারপাশে ছড়িয়ে পড়ে না। আর এতে লিপস্টিক অনেকক্ষণ দিকেও থাকে ঠোঁটে।
৪) ম্যাট ফিনিশ লিপস্টিক বেছে নিন। ক্রিম বেসড লিপস্টিক সহজে ঘেঁটে যায়। এ ছাড়া সেমি-ম্যাট লিপস্টিকও ব্যবহার করতে পারেন।
৫) লেয়ারিং টেকনিক ব্যবহার করে লিপস্টিক পরুন। প্রথমে পাতলা করে লিপস্টিক পরুন। তার উপর কাগজের টিস্যু চেপে ধরুন। তারপরে আবার লিপস্টিক লাগিয়ে নিন। ব্যস, আর লিপস্টিক উঠবেই না।
৬) লিপস্টিকের উপর ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে সেটও করে নিতে পারেন। এ ছাড়া গ্লসি লুক চাইলে লিপ গ্লস লাগিয়ে নিতে পারেন।
কাজে লাগাতে পারেন এই ৩ টোটকাও
ব্যাগে লিপস্টিক ও লিপ গ্লস রাখবেন।
তৈলাক্ত খাবার খাওয়ার সময়ে সতর্ক থাকুন। এই ধরনের খাবার খেলে লিপস্টিক দ্রুত উঠে যায়।
খাওয়ার আগে ঠোঁট টিস্যু দিয়ে হালকা ব্লট করে নিন। এতে লিপস্টিক ছড়াবে না।
জল বা পানীয় খাওয়ার সময়ে স্ট্র ব্যবহার করুন।
FAQ
১. লিপস্টিক দীর্ঘস্থায়ী করার উপায় কী?
ঠোঁট প্রস্তুত করে লিপ লাইনার ব্যবহার করুন এবং লিপস্টিকের একাধিক পাতলা স্তর লাগান।
২. কোন ধরনের লিপস্টিক বেশি সময় ঠোঁটে থাকে?
সাধারণত লং-ওয়্যার ম্যাট ফিনিশ লিপস্টিক তুলনামূলক বেশি সময় স্থায়ী হয়।
৩. লিপস্টিক লাগানোর আগে প্রাইমার ব্যবহার করা জরুরি কেন?
লিপ প্রাইমার ঠোঁটকে লিপস্টিক লাগানোর জন্য প্রস্তুত করতে এবং মসৃণ বেস তৈরি করতে সাহায্য করে।
৪. খাওয়ার সময়ে লিপস্টিক উঠে যায় কেন?
খাবারের ঘর্ষণ, তেল ও আর্দ্রতার কারণে লিপস্টিকের রং হালকা হয়ে যেতে পারে।
৫. খাওয়ার পর লিপস্টিক কী ভাবে ঠিক করবেন?
টিস্যু দিয়ে ঠোঁট আলতো করে পরিষ্কার করে প্রয়োজনমতো লিপ লাইনার ও লিপস্টিক নতুন করে লাগান।
