বিক্ষোভ ঠেকাতে জারি রয়েছে নিষেধাজ্ঞাও
দিল্লিতে CJP-এর ‘লেহরা দো তিরঙ্গা’ বা পতাকা মিছিল ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। শুক্রবারের কর্মসূচিকে কেন্দ্র করে নয়াদিল্লি ও আশপাশের এলাকায় ২৫ হাজারের বেশি পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি কনট প্লেসের সেন্ট্রাল পার্ক ও রাজীব চক মেট্রো স্টেশনে CCTV ক্যামেরা বসানো হচ্ছে। বিক্ষোভ ঠেকাতে জারি রয়েছে নিষেধাজ্ঞাও।
