প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৬:৩২ পিএম
সিলেটের ওসমানীনগরে ৬০ বছর বয়সী দাদা কর্তৃক ৪ বছর বয়সী এক শিশু নাতনীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় মঙ্গলবার ভূক্তভূগী পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে। ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ওসমানীনগর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আব্দুল খালেক হান্নান মিয়া(৬০)। মঙ্গলবার বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে উপজেলার পশ্চিম পৈলনপুর এলাকার গলমুকাপন গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, ভূক্তভূগী শিশুর পরিবার দীর্ঘ দিন থেকে পশ্চিম পৈলনপুর ইউনিয়নের গলমু কাপন গ্রামের এক প্রবাসীর বাড়িতে কেয়ার টেকারের দ্বায়িত্ব পালন করে আসছেন। সেই সোবাদে পাশ^বর্তী বাড়িতে শিশুর মায়ের ফুফা আব্দুল খালেক হান্নান মিয়া বিভিন্ন সময় ওই বাড়িকে আসা যাওয়া করতেন। গত মাসের ২৭ তারিখ নিজের স্ত্রীকে নিয়ে ওই বাড়িতে বেড়াতে আসেন হান্নান। যাওয়ার সময় ৪ বছর বয়সী ওই শিশুকে সাথে করে নিজ বাড়িতে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষন করার অভিযোগ উঠে। পরে শিশুকে নিয়ে পুনরায় তার নিজের বাড়িতে নিয়ে গেলে সেখানে গত ৪ অক্টোবর রাত ৮টার দিকে বেড়ানোর কথা বলে একা একটি রুমে নিয়ে পুনরায় শিশুটিকে ধর্ষন করেন। এসময় শিশুর ছোট বোন বিষয়টি দেখতে পেয়ে তার মা-খালাকে জানালে বিষয়টি জানাজানি হয়। পরে শারীরিক ভাবে অসুস্থ হলে শিশুটিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওসিসি বিভাগে রেফার্ড করেন। এই ঘটনায় শিশুর পিতা গতকাল মঙ্গলবার ওসমানীনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করে।
এই বিষয়ে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, গ্রেপ্তারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।