শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তাড়াইলে হরিজন ও জেলে সম্প্রদায়ের হতদরিদ্র নারীদের মাঝে শাড়ি বিতরণ করেছে প্রশাসন। নতুন শাড়ি পেয়ে আনন্দিত হয়েছেন উপকারভোগী নারীরা। সোমবার নিজ কার্যালয়ে এসব শাড়ি বিতরণ করেন ইউএনও তানজিলা আখতার। এ সময় ধলা ইউপি চেয়ারম্যান আফরোজ আলম ঝিনুক, রাউতি ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন তারিক, জাওয়ার ইউপি চেয়ারম্যান ইমদাদুল হক রতন ও দামিহা ইউপি চেয়ারম্যান একে মাইনুজ্জামান নবাব উপস্থিত ছিলেন।