সাভারের আশুলিয়ার ভাদাইলে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে মো. ইমন খান ও নুসরাত জাহান উর্মীর যৌথ জন্মদিন উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে পারিবারিক আয়োজনে এ অনুষ্ঠানে আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
মো. ইমন খান ও নুসরাত জাহান উর্মী রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের (আরজেএফ) ভাইস চেয়ারম্যান এবং জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন সিএনএন বাংলা টিভির স্টাফ রিপোর্টার মো. নাসিম খানের সন্তান।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৭ অক্টোবর ইমন খানের ২৬তম জন্মদিন এবং ৯ অক্টোবর নুসরাত জাহান উর্মীর ২১তম জন্মদিন ছিল। দুই সন্তানের বিশেষ দিন দুটি উপলক্ষে বৃহস্পতিবার যৌথভাবে জন্মদিন উদযাপনের আয়োজন করা হয়।
ইমন খান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সফলতার সঙ্গে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। অন্যদিকে, নুসরাত জাহান উর্মী এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিএ (অনার্স) তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. আজিম খান, মো. আরিফ খান, মো. রাজ্জাক, মো. ইমরান খান, মো. সাকিব (ইরফান), মিস তাহেরা খানম, মিস সিনথিয়া আক্তারসহ পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, শিক্ষার্থী, সহপাঠী ও বন্ধুবান্ধব।
অনুষ্ঠানে কেক কেটে দুই ভাই-বোনকে জন্মদিনের শুভেচ্ছা জানান অতিথিরা। এ সময় তাঁদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করে দোয়া করা হয়। পরিশেষে নৈশভোজ ও অতিথিদের আপ্যায়নের মধ্য দিয়ে আনন্দঘন এ আয়োজনের সমাপ্তি ঘটে।
The post আশুলিয়ায় ইমন খান ও নুসরাত জাহান উর্মীর যৌথ জন্মদিন উদযাপন appeared first on ভোরের চেতনা.
