তাঁরা আরও বলেন, ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়নের পাশাপাশি সাংগঠনিক কর্মকাণ্ডে তাঁদের আরও সক্রিয় ভূমিকা পালনের সুযোগ দিতে হবে। এর মাধ্যমে যুবদলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করা সম্ভব হবে। উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মধুর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ও অন্যান্য বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলফিজুর রহমান স্বপন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলম হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশিকুর কবির তালুকদার স্বরণ এবং সদস্যসচিব মিশুক বাবু সম্রাট তালুকদার।
এ ছাড়া বক্তব্য দেন যুবদল নেতা জনাব আলী, এমানুর রহমান, রহমত আলী, রেজাউল করিম, সৈকিন আহমেদ, তরিকুল ইসলাম, মিজানুর রহমান, মোস্তাফিজুর রহমান, রেজাউল করিম রুবেল, শামীম আহমেদ, সেলিম রেজা, রাজু আহমেদ, মনিরুল ইসলাম মিনহাজ, আমিনুর ইসলাম, শাহিন আলম, হিরো আলম, মাসুদ রানা, এনামুল হক, আব্দুল ওয়াহেদ, লোকমান হোসেন ও মুকুল হোসেন। সম্মেলনে নিমগাছি ও চিকাশি ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
The post ধুনটে নিমগাছি ও চিকাশি ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত appeared first on ভোরের চেতনা.
