ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলি আবদোল্লাহি বলেছেন, ইসরাইল ও যুক্তরাষ্ট্র বহুবার তেহরানের দৃঢ় সংকল্প ও ইচ্ছাশক্তি পরীক্ষা করে দেখেছে। তবে শেষ পর্যন্ত তাদের সব হিসাব ভুল বলেই প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত বক্তব্যে তিনি বলেন, ‘অতীতের প্রতিটি যুদ্ধে আপনারা ইসলামিক প্রজাতন্ত্রকে উৎখাত করা, ইরানকে খণ্ড-বিখণ্ড করা ও ধ্বংস করার স্লোগান নিয়ে লড়াইয়ে নেমেছিলেন। অথচ আজ আপনারাই ধ্বংস ও উৎখাতের মুখোমুখি হয়েছেন। অন্যদিকে একটি শক্তিশালী ইরান এখনো অটলভাবে দাঁড়িয়ে আছে।’
বিজ্ঞাপন
ইরানের চিফ অব স্টাফ আরো বলেন, ইরানের বিরুদ্ধে যদি ‘পুনরায় কোনো ভুল হিসাব’ করা হয়, তবে তার জবাবে আগের চেয়েও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
সূত্র: আলজাজিরা
আরএ
