
ধামইরহাটে ফ্যামিলি কার্ড ব্যাস্তবায়নে অবহিতকরন প্রেস কনফারেন্স
নওগাঁর ধামইরহাটে ফ্যামিলি কার্ড ব্যাস্তবায়নের লক্ষে তথ্যসংগ্রহকারি ও সুপার ভাইজারদের ফ্যামিলি কার্ড কার্যক্রম অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ই অক্টোবর) দুপুর ২ টায় উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অফিসের আয়োজনে উপজেলা পরিষদের অডিটোরিয়াম সভাকক্ষে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন পর্যায়ক্রমে বিভিন্ন দিক মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের পদ্ধতি, তথ্য সঠিকতা যাচাই - বাছাই দায়িত্ব পালনে প্রশিক্ষণ দেওয়া হয়।
এই অবহিত করণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজি তাহমিনা সারমিন।
তত্ত্বাবধানে ছিলেন সমাজ সেবা কর্মকর্তা এনামুল কবির এ সময় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, বিএনপির উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি নায়েক আলী সাধারণ সম্পাদক আলহাজ হানজালা, পৌর সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, তথ্য সংগ্রহ কারী ও সুপারভাইজার প্রমুখ।
আয়োজকেরা জানান ফ্যামিলি কার্ড কার্যক্রম সুষ্ঠু ও নির্ভুল ভাবে বাস্তবায়নের জন্য মাঠ পর্যায়ে কর্মীদের দক্ষতা বাড়াতে এই অবহিত করণ সভার আয়োজন করা হয়েছে ।
