প্রকাশিত: ২২:৪০, ১১ অক্টোবর ২০২৬
চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
শুভ চন্দ্র বর্মন
সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুষ নেওয়ার ভিডিও ছড়িয়ে পড়ার পর চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১ নম্বর রাজারগাঁও ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক শুভ চন্দ্র বর্মনকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন।
রোববার (১১ অক্টোবর) চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশ সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। কিন্তু প্রকৃতপক্ষে ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়কের সেবাগ্রহীতাদের কাছ থেকে অর্থ গ্রহণের আইনগত ভিত্তি নেই। সরকারি দায়িত্বে থেকে এ ধরনের কর্মকাণ্ড স্পষ্টতই দুর্নীতিপরায়ণতার শামিল।
এ ঘটনায় দুর্নীতিপরায়ণতার অভিযোগে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এই আদেশ ১১ অক্টোবর থেকে কার্যকর হয়েছে।
অভিযুক্ত ওই কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের লক্ষ্যে অভিযোগ বিবরণী প্রস্তুত করে জেলা প্রশাসকের কাছে পাঠানোর জন্য হাজীগঞ্জের সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশ দেওয়া হয়েছে।
