আবুল খায়ের সম্পাদিত শিল্প-সাহিত্যের ছোট-কাগজ গদ্য-পদ্যের পাঠ উন্মোচিত হয়েছে। ১৯ অক্টোবর (সোমবার) সকাল দশটায় কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ মিলনায়তনে ছোটকাগজটির পাঠ-উন্মোচন করেন অতিথি, কবি-শিল্পী-সাহিত্যিকরা।
সাহিত্যিক ও সাংবাদিক সালাহ উদ্দিন মাহমুদের সভাপতিত্বে মিজানুর রহমান মাসুদের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন আবুল খায়ের।
বিজ্ঞাপন
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নাট্যজন আ জ ম কামাল। বিশেষ অতিথি ছিলেন বিএম হেমায়েত হোসেন, মজিবুর রহমান ও স্বপন কুমার। বক্তব্য রাখেন আনোয়ার হোসেন ও মশিউর রহমান রুলিন।
অনুষ্ঠানে আবৃত্তি করেন কুমার লাভলু, সেকান্দার জহির, মালিহা তাসনিম, সাদিয়া রহমান মিম, রাইসা।
বিজ্ঞাপন
ছোটকাগজ গদ্য-পদ্যের পাঠ-উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আবুল কালাম, বিলুফা বেগম, আজিজুল হক প্রমুখ।
এসইউ/এমআইএইচ
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
