ঢাকায় বাফুফে সভাপতির সঙ্গে সাক্ষাত ফিফা সভাপতির
চ্যানেল আই অনলাইনপ্রকাশ: আপডেট:
যাত্রাপথে ঢাকায় বিরতি নিয়েছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন তিনি। মরক্কো থেকে ভুটান যাওয়ার পথে ঢাকায় যাত্রা বিরতিতে দেখা করেন দুই ফুটবল নিয়ন্ত্রক সংস্থার প্রধান।
রোববার দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিফা সভাপতিকে স্বাগত জানান বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।
ফিফা সভাপতিকে স্বাগত জানাতে আরও উপস্থিত ছিলেন বাফুফের সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী, ওয়াহিদ উদ্দিন চৌধুরী, সাব্বির আহমেদ আরিফ, ফাহাদ করিম এবং বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।
২০২৭ সালের মার্চে ৫৬ বর্ষী ফিফা প্রধান চতুর্থবারের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীদের প্রার্থীতা জমা দেয়ার শেষ তারিখ চলতি বছরের ১৮ নভেম্বর। সেটির আগে ব্যস্ত সময় কাটাচ্ছেন ইনফান্তিনো।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
