in চাঁদপুর
চাঁদপুর শহরের মিশন রোড এলাকায় রেলওয়ের খাল দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে চা দোকানদার আনোয়ার হোসেন মনা ও তার বোন হাসিনা বেগমের বিরুদ্ধে।
স্থানীয়দের দাবি, রেলওয়ের খালের পানি বন্ধ করে ১২ টি পিলার করে তারা অবৈধভাবে স্থাপনা নির্মাণ করেছেন। খালের জায়গায় এ ধরনের স্থাপনা নির্মাণের ফলে খালের স্বাভাবিক প্রবাহ ও পানি নিষ্কাশন ব্যবস্থা ব্যাহত হচ্ছে। সরকারি সম্পত্তি দখলের অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে আনোয়ার হোসেন মনা ও হাসিনা বেগমের বক্তব্য পাওয়া যায়নি।
চাঁদপুর রেলওয়ের স্টেশন মাস্টার মারুফ হোসেন বলেন, বিষয়টি আমার জানা ছিল না, এখন অবগত হয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক/
১১ অক্টোবর ২০২৬
